নাজমুল হুদা বাশার সম্পাদক ও প্রকাশক দৈনিক ফরিদপুর মহানগর বার্তা ও সভাপতি ফরিদপুর মহানগর প্রেসক্লাব
দীর্ঘ চারমাস লন্ডনে চিকিৎসা নিয়ে আগামীকাল ৬ই মে ২০২৫ ইং তারিখ মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে সাথে নিয়ে দেশে ফিরছেন।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ই আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সকল মামলা থেকে বেগম জিয়াকে অব্যাহতি দিলে গত ৭ই জানুয়ারী ২০২৫ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করেন।যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা শেষে বড় পুত্র বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের বাড়িতে প্রায় সাড়ে তিন মাস অবস্থান করেন।অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫ই মে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় ঢাকার উদ্দেশ্যে দুই পুত্রবধূকে নিয়ে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া রওনা দেবেন,মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে ৬ই মে মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং বিমানবন্দরে নেমে তিনি গুলশানের ভাড়াবাড়ি ফিরোজায় উঠবেন।।
বিঃদ্রঃ - শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সত্যিকার রাজনীতির আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৭ই জানুয়ারী কাতার আমীরের দেওয়া বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান এবং কাতার আমীরের বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সে কাতারে ট্রানজিট শেষে দেশে ফিরছেন।
কাতারের আমীর শেখ তামিম ইবনে হামাদ আল থানীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি একজন 🇧🇩 বাংলাদেশী হিসেবে এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ূ ও সফলতা কামনা করছি ৭ই মার্চ ২০০৭ সাল থেকে শুরু হওয়া নির্যাতিত বিএনপি পরিবারের জন্য।তবে সকল বিএনপির কর্তাব্যক্তিদের প্রতি আকূল আবদার বাংলাদেশের অন্যতম এক শাসক ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যাক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে পরিচালিত করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬