ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা

সেতু পূর্ণনির্মাণের দাবিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিলেন ছাত্রশিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিবুল হাসান মিঠু,মধুখালী প্রতিনিধি,ফরিদপুর।

ফরিদপুরের মধুখালী পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া  চন্দনা নদীর ঝুঁকিপূর্ণ সেতু দ্রুত পুর্নর্নির্মাণের দাবিতে চৌঠা মে ধুববার ২০২৫ দুপুর ২ ঘটিকার সময় স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মধুখালী উপজেলার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মধুখালী পৌরসভার উপর দিয়ে প্রবাহিত চন্দনা নদীর উপর অবস্থিত একটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির অবকাঠামোগত দুর্বলতা ও দীর্ঘদিনের অবহেলার কারণে এটি এখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং ইতোমধ্যে দুটি ছোট দুর্ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন বহু শিক্ষক, শিক্ষার্থী, পথচারী, কৃষি পণ্য  যানবাহনসহ সাধারণ জনগণ চলাচল করে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি, এই সেতুর ব্যবহারকারীদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

এমন পরিস্থিতিতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্রুত এই ঝুঁকিপূর্ণ সেতুটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের দাবি জানিয়ে,প্রশাসনের কাছে অনুরোধ করেছে, অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ করতে যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।

স্মারকলিপির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল বলেন, যেহেতু সেতুটি ঝুঁকিপূর্ণ আমরা দ্রুত চেষ্টা করব পূর্ণনির্মাণের ব্যবস্থা করার,এ সময় তিনি ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিনকে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে স্মারকলিপি দেওয়াই ধন্যবাদ জানান।

এবিষয়ে সাবেক শিবির নেতা পলাশ শরীফ বলেন,স্মারকলিপির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তার বিষয় তুলে ধরা হয়েছে। প্রশাসনের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেতু পূর্ণনির্মাণের দাবিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিলেন ছাত্রশিবির

আপডেট সময় : ০২:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫