মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
রবিবার(১৫ জুন)রাতে মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার আসামি নান্নু মিয়াকে আটক করা হয়। অপরদিকে ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী ভূমিহীন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ জলিল ও মেহেদী হাসানকে আটক করে পুলিশ। এবং সি আর মামলায় ২ জন আসামিকে আটক করেন।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,রাতে বৈষম্য বিরোধী মামলায় নান্নু মিয়াসহ দুই মাদক কারবারিএবং সি আর মামলায় ২ জনকে আটক করা হয়েছে।তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬