নাজমুল হুদা বাশার- ফরিদপুর
গত ১৫/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময়ে ভিকটিম (১৩) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আসামী হাসমত মন্ডল (২১) ভিকটিমকে তার পথরোধ করে চাকু দিয়ে ভয় দেখিয়ে রাজবাড়ীর পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম বেসরকারি স্কুলের পেছনে পানের বরজের ভেতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা রাজবাড়ী জেলার পাংশা থানায় অভিযোগ দায়ের করেন। থানার মামলা নং- ২২, তারিখ- ১৫/০৬/২০২৫ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬/০৬/২০২৫ তারিখ রাত আনুমান ২০.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কুঠিমালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হাসমত মন্ডল (২১), পিতা- জেহের মন্ডল, সাং- কুঠিমালিঘাট, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন,
শামীম হাসান সরদার
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬