ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল সজিবের স্বপ্ন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুবুর রহমান সোহেল

 স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কাশিমপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৯টি ঘর। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, বিশেষ করে কলেজছাত্র মো. সজিব হোসেন। আগুনে তার বই-খাতা, পরীক্ষার প্রবেশপত্র ও জমানো ৮৪ হাজার টাকা পুড়ে যায়। সজিবের স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এখন সব শেষ।

শনিবার (২১ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর  ১ নং ওয়ার্ডের মাধবপুর  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২২ রুম বিশিষ্ট একটি টিনশেড ভবনের ভিতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৯টি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বই, খাতা, অ্যাডমিট কার্ড—সব পুড়ে গেছে’

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সজিব হোসেন বলেন,

“আগামী ২৬ জুন আমার এইচএসসি পরীক্ষা। বই-খাতা, এডমিট কার্ডসহ সব পুড়ে গেছে। ৮৪ হাজার টাকা জমিয়ে রেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সেই স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেল।”

খুবই নম্র, ভদ্র ও ধার্মিক ছেলে’

সজিব স্থানীয় আল হেরা জামে মসজিদের মুয়াজ্জিন ও স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত। নামাজ-কালামে অভ্যস্ত এই শিক্ষার্থী এলাকার সকল ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশ নেন। মসজিদের ইমাম হাফেজ কোরবান আলী বলেন, “সজিব একজন অমায়িক ও ধার্মিক ছেলে। সে শুধু আযানই দেয় না, মসজিদের অন্যান্য কাজেও এগিয়ে আসে। তার এমন বিপদে আমরা সবাই ব্যথিত।” দ্রুত সহায়তা প্রয়োজন

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আশ্রয় ও খাবার সংকটে পড়েছে তারা। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন এবং সজিবের শিক্ষাজীবন যেন বন্ধ না হয়—সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ফায়ার সার্ভিসের বক্তব্য

কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল সজিবের স্বপ্ন।

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫