রেজাউল করিম - বিশেষ প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে যৌথবাহিনীর অভিযান, এ অভিযানে খাদ্য উৎপাদনে ব্যাপক অনিয়ম পাওয়া যায় এ সময় দেখা যায় অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। খাদ্যে অনিমের দায়ে ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ছিলেন বাংলাদেশ
সেনাবাহিনী পুলিশ ছাড়াও বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় ফ্যাক্টরিতে কয়েকটি খাদ্যপণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে উৎপাদন শুরু করা ও খাদ্যে মিশ্রিত ফ্লেভারের তারিখ না থাকায় সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী বিভিন্ন সংস্থা কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬