মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা নগরীর আইন শৃংখলা পরিস্থিতির চরম উদ্ধেগ ও ক্ষোভ প্রকাশ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খুন, অস্ত্রের মহড়া,চুরি,ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা নিত্য দিনের মতো ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি, খুন সহ সন্ত্রাসী ঘটনা। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবর রহমান সহ গত ১০ মাসে মহানগরীতে ২৭ টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর এসকল ঘটনায় সংকিত হয়ে পড়েছে নগরবাসী। তারা বলেন, মহানগরীর আইন শৃঙ্খলা অবনতির দায়ভার, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীরা কোনভাবেই এড়াতে পারে না। খুলনা মহানগর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আরো উল্লেখ করেন, বিগত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ এখনোও পুরোপুরি সক্রিয় হয়নি। আর এ সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘ দিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরে হত্যা,ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এছাড়া কিশোর গ্যাং সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকান্ডে আতংকিত হয়ে পড়েছে নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধান উপদেষ্টা ও স্বরাস্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বিএনপির নেতৃবৃন্দ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রনে ব্যর্থ হলে সরকারও দায়ভার এড়াতে পারবে না। নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড: মোমরেজুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক যথাক্রমে, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬