মিজানুর রহমান মিজান-ঢাকা প্রতিনিধি
ঢাকার উত্তরার দিয়া-বাড়ী মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ১৮ জন। উদ্ধারকাজে অংশ গ্রহণ করেছেন- ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী
রাজধানী ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে।
ওই ভবনে মূলত প্লে গ্রুপ বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা।
মাইলস্টোন স্কুলের বাচ্চাদের আহ**ত অ**র্ধমৃত এবং পো**ড়া শরীর! আমি কিছুই আর ভাবতে পারছি না।
প্রচুর রক্তের প্রয়োজন!
যারা র*ক্ত দিতে ইচ্ছুক কিংবা ভলান্টারি কাজ করতে ইচ্ছুক তারা নিম্নোক্ত জায়গাগুলোতে যেতে পারেন।
👇
উত্তরা বাংলাদেশ মেডিকেল
উত্তরা আধুনিক মেডিকেল
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল
মনসুর আলী মেডিকেল কলেজ
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
হাসপাতালে হতাহতদের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। তাদের তথ্যমতে এখনো পর্যন্ত মোট আহত ১৬৪ জন, মোট নিহত ১৮ জন।
🔴 কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই
🔴 জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২
🔴 সিএমএইচ-ঢাকায় আহত ১৪, নিহত ১১
🔴 কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত নেই, নিহত ২
🔴 লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (উত্তরা) আহত ১১, নিহত ২
🔴 উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১
🔴 উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬