মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনাতে শুরু হয়েছে " সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা " বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষন। আজ ২৮ জুলাই নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে প্রশিক্ষন শুরু হয়। ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় নিউজ নেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ ও উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আগে আমাদের সংবাদ পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। আর এখন যেকোন ঘটনার সাথে সাথেই আমরা জানতে পারি। গণমাধ্যম ডিজিটাল হয়েছে। তবে কোয়ালিটি মেইনটেইন করা হয়নি। এই পেশায় নিদিষ্ট নীতিমালা না থাকায় যে যার মতন লাগামহীন ভাবে কাজ করে যাচ্ছে। অপ-সাংবাদিকতা বেড়েই চলেছে। অযোগ্যের সংখ্যা বেড়ে গেলে যোগ্যরা কোনঠাসা হয়ে যায়। সাংবাদিকতা পেশার জন্য জাতীয় নীতিমালা একান্ত জরুরী। তিনি আরো বলেন, সাংবাদিকতা করতে হলে সাহিত্য ভালো জানা আবশ্যক। যাতে বাক্য বিন্যাস ভালো হয়। প্রথম দিনের শুরুতে প্রশিনার্থীদের প্রত্যাশা নির্নয় ও প্রশিক্ষণের প্রাক মূল্যায়ন করা হয়। এরপর সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়টি তুলে ধরেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্ক খুলনার সমন্বয়কারী দিদারুল আলম, কর্মকর্তা রেজাউল করিম।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬