তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পহেলা আগষ্ট২৫ খ্রিঃ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে (আইডিবি) হেযবুত তওহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হইল।
ঢাকা মহানগর হেযবুত তওহীদ আয়োজিত সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল ‘বিদ্যমান অশান্তি নিরসনে চাই আল্লাহর দেওয়া বিধান’। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হেসাইন মোহাম্মদ সেলিম।
ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। আল আমিন সবুজ ও মুখলেছুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের আমির ফরিদ উদ্দিন রব্বানী, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক হারিসুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬