নড়াইলে মানসিক প্রতিবন্ধী ১৪ বছরের কিশোরিকে ধর্ষণচেষ্টা মামলায় আছর আলি শেখ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সকাল ৬ টায় কুদ্দুস শেখের ছোট মেয়ে মানসিক প্রতিবন্ধী নুপুর (১৪)কে রেখে তার বাবা মা বাজারে যায়। এই সুযোগে একই গ্রামের প্রতিবেশি মকবুল শেখের ছেলে আছর শেখ(৫০) মেয়েটির বাড়িতে গিয়ে জোর করে ঘরে ঢুকানোর চেষ্টা করলে ভুক্তভোগীর চাচা রাজু শেখ দৌড়ে আসে এবং আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে আছর শেখ পালিয়ে যায়। তারপর ভুক্তভোগীর পরিবার নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, এই অভি্যোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে তুলারামপুর এলাকা হতে আছর শেখকে গ্রেফতার করা হয়
ভুক্তভোগী নুপুর নিজ মুখে এহেন ন্যাক্কারজনক ঘটনার বিবরন বলে, আছর দাদা আমাকে জোর করে ঘরে নিয়ে যাচ্ছিলো, খারাও কাজ করার জন্য আমি কাদায় পিছলে পড়ে যায়ে, চেচায় উঠলে সে দৌড় মারে।
এ বিষয়ে ভুক্তভোগীর ফুফু আছর শেখের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন আমার ভাতিজি নুপুর একজন মানসিক প্রতিবন্ধী। প্রায় সময় ওই আছর শেখ এই ন্যাক্কারজনক কাজ করার চেষ্টা করে। এর আগেও সে অনেকের সাথে এগুলো করেছে স্থানীয়ভাবে শালিস মিমাংসা করে তা মিটিয়ে ফেলে। এরকম কাজ যেনো সে আর কারো সাথে না করতে পারে, আমরা এর সঠিক বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত আছর শেখের ছেলে বুলবুল শেখ বলেন, আমি বাড়িতে ছিলাম এসে শুনি আমার আব্বা আছর আলি শেখ ওই বাড়ির মেয়েকে হাত ধরে টানেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আসামি গ্রেফতার হয়েছে, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬