রেজাউল করিম- ফরিদপুর
ফরিদপুরে গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে ২০২৪ এর ১৯জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লা ,পুলিশ সুপার আব্দুল জলিল ফরিদপুর জেলার সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, ফরিদপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার,
কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান, সড়ক ও জনপদবিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জোনাল সেটেলমেন্ট অফিসার আশিক হাসান, ফরিদপুর জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গি ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাইফ খান সাকিব জুলাই যোদ্ধা ইউনিট সোহেল রানাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এ সময় তারা শহীদের সমাধিতে পুষ্পকস্তবক অর্পণ করে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা শাহ ফরিদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কালাম আজাদ।
এরপর শহীদ জান শরীফ মিঠুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এ সময় পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬