মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ৯ আগস্ট দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দের সাংবাদিক আসজাদ হোসেন আজু, শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন, এসকে পাল সমীর, বালিয়াকান্দির সাংবাদিক সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক আবুল কালাম আজাদ, মিঠুন গোস্বামী, সুমন বিশ্বাস, খন্দকার রবিউল ইসলাম, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম হালিম, কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, শেখ আলী আল মামুন, সৈকত শতদল সহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেল গেইট ঘুরে এসে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬