মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
পাইকগাছায় জমি পরিমাপ না করে প্রতিবন্ধীর জমি দখল করে সীমানা প্রাচীর নির্মানের উদ্যােগ নেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ দল আওয়ামীলীগের দোসরদের বিরুদ্ধে। এঘটনায় থানায় জিডি হয়েছে। জিডি সুত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি গ্রামের মৃত সাধন চন্দ্রের ছেলে অজয় কুমার দে কপিলমুনি মৌজায় এসএ ১৬২, বিএসআর ৯০ ও ৯২ দাগে খরিদ, দানপত্র এবং ওয়ারিশ সুত্রে ০.০৩৮ একর জমির মালিক। উক্ত সম্পত্তি থেকে ০.১৩ একর জমি বিক্রি করে বাকি জমি শান্তিপুর্নভাবে ভোগ দখলে আছেন। প্রতিবন্ধী অজয় দে জানান, সম্প্রতি আমাদের জমিতে মাটি ও বালু ভরাট করে উচু করায় জমির মুল্যে বৃদ্ধি পেয়েছে। ফলে পার্শবর্তী এসএ ১৭৮, ডিপি ৯১ দাগের মালিক একই এলাকার মৃত অজিত অধিকারীর ছেলে উওম অধিকারী ও বাসুদাম অধিকারী গংদের আমার জমির উপর কুনজর পড়ে। তারা জমির সীমানা মাপ না করে আমার বেশকিছু জমির উপর দিয়ে পাকা প্রাচীর নির্মানের কথা বললে উওম গং তা মানছে না। উপরন্ত বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখম সহ শ্মশানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। উপায় না পেয়ে আমি সীমানা প্রাচীর নির্মান বন্ধে কপিলমুনি পুলিশ ফাড়ি ও পাইকগাছা থানায় উওম গংদের বিরুদ্ধে জিডি করেছি। জিডি নং - ৩৩১। তিনি আরো বলেন, গত ২০২২ সালের ১১ নভেম্বর উওম খুলনা জেলা নিষিদ্ধ দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজিদ অধিকারীর আত্মীয় পরিচয়ে ক্ষমতার দাপটে আদালতের দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়িঘর ভাংচুর ও আমাদের বেদম মারপিট করে। সরকারের পট পরিবর্তন হলেও এক অদৃশ্য কারনে আবারোও ক্ষমতার জোরে আমার জমি দখল করে প্রাচীর নির্মানের উদ্যোগ নিয়েছে। উওম অধিকারী জানান, পুকুর ভরাট হওয়ার কারনে আমার বাড়ির একপাশে অরক্ষিত থাকায় প্রাচীর নির্মানের উদ্যোগ নিয়েছি। এসময় অজয় দে ফাড়িতে অভিযোগ দিলে সেটা বন্ধ রেখেছি। সময় সুযোগ বুঝে প্রাচীর দিয়ে নেব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬