ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

টেকসই বাংলাদেশ বির্নিমানে চায় যুববান্ধব রাস্ট্র ব্যবস্থা : জেলা প্রশাসক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

যুব সমাবেশ, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গনঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরনে ফলদ বৃক্ষ রোপন, পরিস্কার – পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসুুচির মধ্য দিয়ে আজ ১২ আগষ্ট খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ” প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি “। দিবসটি উপলক্ষ্যে সকালে সোনাডাঙ্গা যুব ভবনের সন্মেলন কক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বির্নিমানে চায় যুব বান্ধব রাস্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুন – যু জনগোষ্ঠী প্রায় এক পঞ্চামাংশের মতো। যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে হবে। এজন্য সরকার উন্নয়ন সহযোগীদের যথাযতভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণ মুলকনীতি গ্রহণ করেতে হবে। খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোস্তাক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো- অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়াল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার,  টিআইবির এরিয়া কো- অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: পারভেজ মোল্লা, খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯ টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা ঋনের চেক বিতরন করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গনঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরনে ৩৬ টি ফলদ বৃক্ষ রোপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেকসই বাংলাদেশ বির্নিমানে চায় যুববান্ধব রাস্ট্র ব্যবস্থা : জেলা প্রশাসক।

আপডেট সময় : ০২:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫