শামীম হোসেন
স্টাফ রিপোর্টার, ফরিদপুর
আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে দুপুর সাড়ে বারোটায় সদর থানার কানাইপুর এলাকায়, রয়েল এক্সপ্রেস এবং দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত হয়েছেন আরোও ০৮ জন।
নিহতের মধ্যে একজন নারী,তার মরদেহ আছে নাম নাম পরিচয় পাওয়া যায়নি।
এদের মধ্যে যাদের নাম ঠিকানা পাওয়া গেছে তারা হলেন,মোঃ আতিয়ার শেখ (৫৫) পিতাঃ মোঃ ছহির উদ্দিন, গ্রামঃ পীরপুর,থানাঃদামুড় হুদা,জেলাঃ চুয়াডাঙ্গা, শ্রী,রঞ্জিত কুমার (৪০)
পিতা, রবি শ্যাম চন্দ্র দাস, গ্রামঃ চালিতা বুনিয়া,থানাঃ বামনা (সাহেব বাড়ী) জেলা বরগুনা, এ সময় দুর্ঘটনা এলাকা ও ফরিদপুর শহরে প্রচন্ড বৃষ্টি হচ্চিল।
আহতদের পরিচয় জানাযায়নি।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান,
চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স কানাইপুর ব্রীজের কাছাকাছি পোছালে মুখোমুখি সংঘর্ষ হয়।আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে এসে জানতে পারি ১ জন নারী ঘটানাস্থলে মারা গেছে।আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয় এবং হাসপালে পৌছালে ২ জনের মৃত্যু হয়।এবং আহত ৮ জন। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬