মোঃ হাবিবুর রহমান- ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপাল পুর ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহকগন তাদের পাওনা টাকার দাবিতে আজ (২৪/০৮/২০২৫) রবিবার সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন গ্রাহকগন এখানে উপস্থিত হয়ে তাদের পাওনা টাকার ব্যাপারে বক্তব্য পেশ করেন। তেমনি এক ভূক্তভোগি আবুল হোসেন। তিনি ফিক্সট ডিপোজিট হিসাবে তেইশ লক্ষ টাকা জমা করেন। কিন্তু ২০২৪ সালে মেয়াদ শেষ হলেও তার টাকা ফেরত দেওয়ার ব্যাপারে নানা তালবাহানা করতেছে। আর এক ভোক্তভোগি শেফালী বেগম চার লক্ষ টাকা, কানু সরকার পঞ্চাশ হাজার টাকা, সাথী সাহা চৌদ্দ লক্ষ টাকা ফিক্সট ডিপোজিট হিসাবে জমা দেন। এমনি ভাবে বিভিন্ন অংকের টাকার গ্রাহকগন এখানে উপস্থিত ছিলেন। তারা অনেকে জমি বিক্রি, ব্যবসার টাকা জমা রাখেন। তাদের পাওনাকৃত টাকার পরিমান কোটি টাকার উপরে। তারা তাদের পাওনা টাকা আদায়ের ব্যাপারে কতৃপক্ষের নিকট জোর দাবি জানান।
ঈশান গোপাল পুর ডাচ্ বাংলা ব্যাংকে গিয়ে ব্যাংকের এজেন্ট সাগর সরকারকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬