মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গেলে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজু’র উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলার মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরামের ব্যানারে ও নজিপুর বাস স্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এবং মহাদেবপুর উপজেলার মাছ চত্বরে মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলের লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা।
বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, এসব দুষ্টিতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরাও আরো হুমকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা । উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা ও দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক একে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।
মোকছেদুল ইসলাম নওগাঁ মোবাইল নম্বর ০১৭৫৭৬০২৮৯৮
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬