মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
কার্যকারিতা পরিক্ষায় ফেল করেছে খুলনা সিটি করপোরেশনের ( কেসিসির) মশার ওষুধ। সম্প্রতি মশক নিধনের জন্য নতুন ওষুধ কেনা হয়েছে এটা। আজ সকালে কেসিসির গ্যারেজে ঔই ওষুধের কার্যকারিতা পরিক্ষা করা হয়। দেখা যায়, ফগার মেশিন দিয়ে ধোয়া ছিটানোর পর একটি মশাও মারা যায়নি। তাৎক্ষনিক ঔই ওষুধ ফেরত পাঠিয়েছে কেসিসি কতৃপক্ষ। কেসিসি থেকে জানাগেছে, ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধনের জন্য সম্প্রতি নতুন ওষুধ কিনেছে কেসিসি। দিনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ঔই ওষুধ সরবরাহ করে। ওষুধের কার্যকারিতা পরিক্ষার জন্য আজ সিটি করপোরেশন যানবাহন গ্যারেজে কৃত্রিম মশক নিধনের আয়োজন করা হয়। সেখানে ফগার মেশিন দিয়ে সারপারমেথ্রিন ১০ ইসি মশার ওপর প্রয়োগ করা হয়। দেখা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পরও একটি মশাও মারা যায়নি। এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান দিনা এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী সরফুদ্দিন টিপু দাবি করেন, " আইসিডিডিআরবি পরিক্ষাগারে বদ্ধ ঘরে এই ওষুধ প্রয়োগ করলে ২০ মিনিটে ৯০ শতাংশ এবং ২৪ ঘন্টায় শতভাগ কার্যকর প্রমানিত হয়েছে। তখন সাংবাদিকরা প্রশ্ন তোলেন - খোলা জায়গায় ব্যবহারের জন্য ওষুধের ক্ষেত্রে বদ্ধ ঘরের পরিক্ষার ফলাফল কিভাবে প্রযোজ্য? জবাবে তিনি বলেন, এখানে ৫ লিটার ডিজেলের সাথে ৩৫০ মিলি ওষুধ মেশানো হয়েছে। যদি দ্ধিগুন বা তিনগুন মেশানো হয়, তাহলে কাংখিত ফলাফল পাওয়া যাবে। উওর সন্তোষজনক না হওয়ায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান ঔই ওষুধ ফেরত পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন ঔই ওষুধ ফেরত নিয়ে আগামী তিন দিনের মধ্যে ওষুধ এনে পরিক্ষা করতে হবে। ঔই ওষুধ ও যদি পরিক্ষায় ফেল করে তাহলে কার্যাদেশ বাতিল হবে। পরিক্ষার সময় উপস্থিত ছিলেন কেসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনূর জাহান, ভেটেনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, কনজারভেন্সি অফিসার মো: ওয়াহিদুজ্জামান। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে আবহাওয়া পরিবর্তনের মৌসুমে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারন করে। মশার উৎপাতে এক রকম অতিষ্ঠ হয়ে ওঠেন নগরবাসী। এর জন্য নিন্ম মানের ওষুধকে দায়ি করা হচ্ছিল। আগামী অক্টোবর - নভেম্বর মাসেও মশার প্রজনন মৌসুম আসছে। এই মৌসুমে মশা নিয়ন্ত্রন করতে নতুন ওষুধ কেনা হচ্ছে। নতুন কেনা ওষুধই পরিক্ষা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬