গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি পরি'ত্যক্ত ঘর থেকে পিয়াস শেখ (১৮) নামের এক যুবকের অ/র্ধ/গলিত মৃতদেহ উদ্ধা'র করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রাম থেকে এমৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা'যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে বাড়ি থেকে বের হয়।অতঃপর ফেরদাউস শেখের ছেলে, পিয়াস শেখের আর ফেরা হয়নি বাড়িতে। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মৃতদেহটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহের পাশে একটি বাঁশের ধর্ণায় গামছা ঝু- ল- ন্ত অবস্থায় ছিল। পাশে একটি প্লাস্টিকের চেয়ারও পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চেয়ার ব্যবহার করে গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে পিয়াস শেখ।
স্থানীয়দের বরাত দিয়ে জানাযায়, পিয়াস মাদকে আ- সক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ অন্যান্য মা*দকদ্রব্য সেবন করত। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, মৃতদেহটি উ-দ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যু-র প্রকৃত কারণ নিশ্চিত হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬