মোকছেদুল ইসলাম- স্টাফ রিপোর্টার (নওগাঁ) বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় নজিপুর সরদারপাড়া মোড়ের বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম নাজিম উদ্দীন বাবু এবং সঞ্চালনা করেন আবু সাইদ চপল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খাঁন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন। উদ্বোধন করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভীন পলি।
(বিজ্ঞাপনঃ ফরিদপুর মহানগর প্রেস ক্লাবে সদস্য সংগ্রহ চলছে ও ফরিদপুর মহানগর বার্তা পত্রিকায় সারা দেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহী প্রার্থী সাংবাদিক ভাই ও বোনেরা যোগাযোগ করুন০১৭১১৯২৯৪৭৩)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, জেলা কমিটির সহ-সভাপতি মো: আব্দুস ছাত্তার, নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন বিপ্লব, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাইজিত রায়হান শাহিন এবং পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিম বেগম শেফা।
সম্মেলনে ৩১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন ডা. এস এম নাজিম উদ্দীন বাবু এবং সাধারণ সম্পাদক ডা. মামুনুর রশীদ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬