পার্থ প্রতিম ভদ্র- ক্রাইম রিপোর্টার
ফরিদপুর সালথায় টাকা না পেয়ে কীটনাশক পানে মুবিন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন ।
জানা গেছে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ছয়টার দিকে শেখ মুবিন (১৮), পিতা মৃত নুরুল ইসলাম, সাং নারানদিয়া , থানা সালথা,এর মাতা শাহিনুর বেগম এর নিকট মাদক সেবন, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য টাকা চাইলে তাহার মাতা টাকা দিতে অস্বীকার করলে তার মায়ের সাথে রাগ করে বাড়ির সামনে রাস্তার উপর একই তারিখ সন্ধ্যা অনুমান ৬:৩০ ঘটিকার সময় ঘাস মারার কীটনাশক (বিষ) পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্য চিকিৎসার জন্য বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। ২৩ সেপ্টেম্বর তারিখে দুপুর অনুমান ১২ টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। ## বিজ্ঞাপনঃ ফরিদপুর মহানগর প্রেস ক্লাবে সদস্য সংগ্রহ চলছে ও ফরিদপুর মহানগর বার্তা পত্রিকায় সারা দেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহী প্রার্থী সাংবাদিক ভাই ও বোনেরা যোগাযোগ করুন০১৭১১৯২৯৪৭৩ ##
শাহবাগ থানা পুলিশ কর্তৃক সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬