পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল *গতকাল ৩০/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন রুদ্রকর বাদামতলা এলাকায়* বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে *প্রায় ৩,১২,০০০/- (তিন লক্ষ বারো হাজার) টাকা মূল্যের ১০৪ (একশত চার) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন* পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। *মোঃ হাসানুর রহমান (৩৯),* পিতা- মৃত আকবর আলী, ২। *শাহিনা খাতুন (৩৫),* স্বামী- মোঃ হাসানুর রহমান, উভয় সাং- টেংরা, থানা- শার্শা, জেলা- যশোর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে শরীয়তপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শরীয়তপুর জেলার পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬