সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের দুর্গাপূজা
- আপডেট সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান
জেলা প্রতিনিধি, ফরিদপুর।
ফরিদপুর সদরে ১৯৮ টি পূজা মণ্ডপে এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে দেখা যায় জামাত শিবির ও যুবদলের নেতা কর্মীরা পূজা মন্ডপের আশেপাশে অবস্থান নিয়ে আছে, যাতে কোন সুযোগ সন্ধানী গ্রুপ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এছাড়াও গতকাল ৩০.০৯.২০২৫ মঙ্গলবার এর এডিশনাল ডি.আই.জি মোঃ কামরুজ্জামান পি.পি.এম দুপুর ১:০০ টার ফরিদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পৌর অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তখন দুর্গাপূজা উপলক্ষে র্যাব এর তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করেন। ফরিদপুর সদরে গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে দেখা যায় বিশাল আকৃতির দৃষ্টিনন্দন মডেল মসজিদ, তার উত্তর দিকে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ ও দক্ষিণ দিকে ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপ, ফরিদপুরের উদ্যোগে পূজা মন্ডপ তৈরি করে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। এ দৃশ্য সত্যি চমৎকার। এ দৃশ্য সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।


























