পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী মারিয়া ইসলাম (১৮) গত রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে নি*খোঁ*জ রয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন, দুপুর ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট বাসস্ট্যান্ড অথবা ভাঙ্গা রাস্তার মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে বাস থেকে নামার পর মারিয়া তার মাকে ফোন দিয়ে জানিয়েছিলেন- তিনি বাস থেকে নেমেছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মারিয়ার বাড়ি রাজবাড়ীতে। তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। পরিবারের দাবি, মায়ের সঙ্গে শেষবার কথা বলার কিছুক্ষণের মধ্যেই মারিয়ার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হারানো ডাইরি করা হয়েছে যাহার নাম্বার ৩৩০ তারিখ: ০৫/১০/২০২৫।
মারিয়ার পরিবার এখন চরম উ-দ্বে-গ আর আ*ত*ঙ্কে দিন কাটাচ্ছে। নি*খোঁ*জ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে শহরের বিভিন্ন এলাকায় খোঁ'জ করছে।
মারিয়ার মা কা'ন্না'জ'ড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা শুধু ফোন দিয়েছিল- ‘মা, বাস থেকে নেমেছি’। তারপর থেকে কোনো খোঁ'জ নাই। আমার বু-ক ফে*টে যাচ্ছে, কেউ যদি ওর খবর পেয়ে থাকেন, একটু জানাবেন।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ০১৪০৭৫২৯৭৯৩ এই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি ব'ন্ধ পাওয়া যাচ্ছে।
যদি কেউ মারিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ফরিদপুর কোতোয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার অ'নু'রো'ধ জানিয়েছে তার পরিবার।
একটি মায়ের বু-কভরা আ*কুতি- ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্রী মারিয়াকে ফি'রি'য়ে দিন তার আপনজনের কাছে। যোগাযোগ: মারিয়ার মামা-01720550623
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬