পার্থ প্রতিম ভদ্র,ক্রাইম রিপোর্ট:
ফরিদপুর সালথায় গলায় ফাঁস দিয়ে জিহাদ সরদার (১৮) নামে এক যুবক আ/ত্ম/হ/ত্যা করেছে।জানা গেছে। সোমবার
দিবাগত রাত ১২ টা হতে আজ মঙ্গলবার সকাল ৬:০০ টার মধ্যে যে কোনো সময় জিহাদ সরদার
(১৮), পিতা মৃত শাহজাহান সরদার সাং সিংহ প্রতাপ, থানা সালথা তার বাড়ির পিছনে উত্তর-পশ্চিম পাশে পুকুর পাড়ে আম গাছের সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঝুলন্ত অবস্থায় তার চাচী জাহানারা বেগম পুকুরপাড়ে যাওয়ার সময় তাকে ঐ অবস্থায় দেখতে পায়।তার আ/ত্ম/হ/ত্যা/র খবর পেয়ে সালথা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত কর। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬