পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ বুধবার
সকাল ১০:৩০ টার দিকে ভাঙ্গা থানার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ নামক স্থানে রাস্তার পূর্ব পাশে, ভাঙ্গা টু বরিশাল গামী মহাসড়কে ইউরো পরিবহন বাস
যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ব- ১২-৩৮৯৩ পরিবহনটিকে একই দিক থেকে যাওয়া অজ্ঞাতনামা শ্যামলী পরিবহনের একটি বাস ওভারটেকিং করে যাওয়ার সময় চাপ দিলে ইউরো পরিবহনের বাসটি রাস্তার পূর্বপাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা যাত্রী ১। শামসুন্নাহার (৪১), স্বামী মোঃ নজরুল ইসলাম, সাং- নাজিরপুর, থানা- নাজিরপুর, জেলা- বরিশাল গাড়ির ভিতর চাপা পড়ে মৃত্যুবরণ করেন।
এ সময় পরিবহনের ভিতরে থাকা যাত্রী-
আহত- ১। নুরু চাকলাদার (৬০),
পিতা- মনজেদ চাকলাদার,
সাং- কলাপাড়া, পটুয়াখালী,
২। জাহাঙ্গীর হাওলাদার (৫৪), পিতা- মৃত্যু আব্দুল কাদের হাওলাদার, সাং- দুলসুনিয়া, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী,
৩। ইসমাইল বিশ্বাস (৬৫),
পিতা- মৃত খোরশেদ আলী বিশ্বাস, সাং- কাপুরিয়া সদরদী,
থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর,
৪। আবুল কালাম (৬০),
পিতা- মৃত আব্দুল বিশ্বাস,
সাং- বাড্ডা, ঢাকা,
৫। মনোয়ার গাজী (৪৫),
পিতা- আলতাফ গাজী,
সাং- কলাপাড়া, পটুয়াখালী,
৬। রাবেয়া (৮),পিতা হানিফ গাজী, সাং- কলাপাড়া, পটুয়াখালী কে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এছাড়া ৭। মারিয়া (১৫), পিতা-মিলন খান, সাং- কলাপাড়া, পটুয়াখালী, ৮। হান্নান (৬২),
পিতা মৃত আলাউদ্দিন, মাদারীপুর,৯। ফারজানা (১৯), পিতা- ফারুক হোসেন, সাং-সলিলদিয়া, থানা- ভাঙ্গা,
জেলা- ফরিদপুর, ১০। সুরুজ সেখ (১৭), পিতা-শাহাবুদ্দিন, সাং- কুঠিবাড়ি, পটুয়াখালী,
১১। সুমন(১৮), পিতা- মুকুল,
সাং- মুক্তানগর, থানা ও জেলা- রাজবাড়ী, ১২। রুবেল (২২)
পিতা- মুকুল, সাং- মুক্তানগর, থানা ও জেলা- রাজবাড়ীদের স্থানীয় লোকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদের মধ্যে ক্রমিক নং ৬ রাবেয়া
এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবহনে থাকা অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬