সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ
দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যলয় মাঠে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার বিকেল ৩ ঘটিকায় কালামৃধা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি শামছুল আলম সিরাজ মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুর রাজ্জাক বেপারী, আলমগীর কবির, সভাপতি জাকের পার্টি ভাঙ্গা উপজেলা।
জাকের পার্টির সাংগঠনিক জনসভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লার ইমাম আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশে জাকের পার্টি পরিচালিত হয় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকজনকে সমান ভাবে মর্যাদা দেওয়া হয় যা আর কোন পার্টিতে খুব কমই দেখা যায়, জাকের পার্টি শান্তির পার্টি, যদি শান্তিতে বসবাস করতে হয় তাহলে জাকের পার্টির পতাকা তলে সমবেত হতে হবে।
সাংগঠনিক জনসভায় বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক বেপারী বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর প্রতিষ্ঠিত পার্টি এই পার্টিকে পরিচালনা করছেন আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী, জাকের পার্টির পতাকা তলে আসুন, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বিগত দিনে যে-সব কথা বলেছে তাই বাস্তবে প্রমানিত হয়েছে কারন জাকের পার্টির প্রচার শুধু বাংলাদেশে নয় বিশ্বের সব জায়গায় এর সুনাম রয়েছে, তাই আসুন জাকের পার্টির পতাকা তলে সমবেত হয়ে সারাবিশ্বে গোলাপ ফুলের সুবাস ছড়িয়ে দেই এবং তিনি আরও বলেন আগামী নির্বাচনে জাকের পার্টির গোলাপ ফুলে ভোট দিয়ে ইসলামের পথে দেশকে এগিয়ে নিয়ে যাই।
সাংগঠনিক জনসভায় আরো বক্তব্য রাখেন, জাকের পার্টির ভাঙ্গা উপজেলা সভাপতি, আলমগীর কবির, সাধারণ সম্পাদক, মোঃ বায়েজিদ মুন্সি, ফরিদপুর সাংগঠনিক বিভাগ যুব ফ্রন্টের সভাপতি, টিটু খান, সদরপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, জাহিদুর রহমান নান্না, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক, মাসুম বিল্লাহ, জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভাপতি, কোহিনুর বেগম কাজলী সহ উপজেলা এবং কালামৃধা ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ।
সাংগঠনিক জনসভা সঞ্চালন করেন, মোঃ বায়েজিদ মুন্সি।
পরে কালামৃধা বাজারে জাকের পার্টির সকল অংগ সংগঠেনের নেতৃবৃন্দ বিশাল এক রেলী প্রদর্শন শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬