তুহিনুর রহমান আনোয়ার, ফরিদপুর সদর প্রতিনিধিঃ
খিদির বিশ্বাসের ডাংঙ্গী, ২৬ অক্টোবর, রবিবার:বেলা বারোটার সময় ফরিদপুরের খিদির বিশ্বাসের ডাংঙ্গী সংলগ্ন ধলার মোড় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ১১ বছর বয়সী শিশু আওয়াদ। তার পিতা আমিরুল বিশ্বাস স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবার তাকে সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শিশু আওয়াদ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত ডাক্তাররা এখনো আনুষ্ঠানিকভাবে তার জীবিত বা মৃত থাকার বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা অত্যন্ত সংকট জনক। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬