পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাত আটটায় ভাঙ্গা থানাধীন চুমুরদী ইউনিয়নের বাবনা তলা বাস স্ট্যান্ডের অনুমান ১০০ গজ উত্তর দিকে ভাঙ্গা টু টেকেরহাটগামী মহাসড়কের পূর্ব পাশে রাস্তার উপর অজ্ঞাতনামা পুরুষ (৬৫) ব্যক্তিকে, ভাঙ্গা টু টেকেরহাটগামী অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে দ্রুত চলে যায়। উক্ত ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬