কক্সবাজার প্রতিনিধি
লোকমান ইসলাম রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, কক্সবাজার জেলা শাখার নবগঠিত ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে নুরুল আলম-কে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জেলার সচেতন মহল। মোটর চালক দলের এই গুরুত্বপূর্ণ পদে তার পদায়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উচ্ছ্বাস বিরাজ করছে।সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল তাদের কক্সবাজার জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।এই কমিটিতে নুরুল আলম-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।এবং সচেতন মহল মনে করছেন, নুরুল আলম এই পদে আসায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে। তার সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতা মোটর চালকদের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ মনে করেছেন। এবং কক্সবাজার জেলার সচেতন মহল মনে করেন
নুরুল আলমের মতো একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতাকে এমন গুরুত্বপূর্ণ পদেন নিযুক্ত করা নিঃসন্দেহে একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে কক্সবাজারের মোটর চালক দল আরও সুসংগঠিত হবে এবং চালকদের ন্যায্য দাবি আদায়ে আরও বলিষ্ঠ পদক্ষেপ নেবে।
নুরুল আলমকে তার এই নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সফলতা কামনা করেছেন বিভিন্ন স্তরের জনসাধারণ। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে মনে করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬