রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি ফরিদপুর
এবার ফরিদপুরে স্বেচ্ছায়
অব্যাহতি নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র কাজী তাহসিন জেবা।
গতকাল তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন,
আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন যাবৎসফলতার সাথে দায়িত্বরত ছিলাম এবং এই পথচলাটা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে কিছু মাস আগে বৈছআ সারাদেশের কমিটি স্থগিত করা হয় কিন্তু আজকে পুনরায় আবার এ কমিটি সচল করার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে বৈছাআ ফরিদপুর জেলা এর মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।
এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় এই আন্দোলনের পথে থাকবো — হয়তো ভিন্ন ভূমিকায়, কিন্তু একই লক্ষ্য নিয়ে — বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।
কাজী জেবা তাহসিন
সাবেক মুখপাত্র
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
ফরিদপুর জেলা শাখা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬