নাজমুল হুদা বাশার- বিশেষ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় র্যাব-১০ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে এ অভিযান পরিচালিত হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান নেয়।
পরে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে ওই এলাকার মোঃ আবুল কালাম আজাদের তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় পেশাদার অস্ত্র ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর অভিযানিক দল তৎপরতা অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, র্যাব-১০ সব সময় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে সচেষ্ট। এই অভিযানও তারই অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬