পার্থ প্রতিম ভদ্র ক্রাইম রিপোর্টারঃ
রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগকে পুনঃ সংগঠিত করার কারিগর, আগামী ১৩ নভেম্বের লকডাউন সফল করার অন্যতম হোতা এবং এ,কে,আজাদের অন্যতম সহযোগী মোঃ ফারুক হোসেন (বোম ফারুক) কে ফরিদপুরের চৌকস পুলিশ সুপার আব্দুল জলিল (পিপিএম) এর দিকনির্দেশনায় ঝিলটুলির নুরজাহান টাওয়ারের তার এক ঘনিষ্ঠ আত্মীয়র বাসভবন থেকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের চৌকোস একটি টিম। বর্তমানে ফরিদপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬