সেক মোহাম্মদ আফজাল ব্যুরো চীফ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র ফরিদপুরে ভাঙ্গায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করা হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে সোয়াদী, পুলিয়া, পুখুরিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা অবস্থান নেন।
এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায়ও টায়ারে আগুন দেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুরে অবরোধকারীরা অবরোধ করতে পারেননি। তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় অবরোধ করা হলেও সেটি এক ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে। পুলিশ অবরোধ সরিয়ে নিতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধকারীরা সড়ক ও এর আশপাশেই অবস্থান করেন। সকাল সাড়ে নয়টার দিকে সেনাসদস্যরা পুখরিয়া বাসস্ট্যান্ড থেকে অবরোধকারীদের সরিয়ে দেন। সকাল ১০টার দিকে ভাঙ্গার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীদের সরিয়ে দেন পুলিশ ও র্যাব সদস্যরা। তবে সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা মহাসড়কেই ছিলেন।
ফরিদপুরের পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ আজ সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬