পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতবাড়িতে গ্যাসের চুলা লিকেজ হয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।আজ রবিবার সকাল ১০:৫০ মিনিটের সময় জনৈক এনায়েত মন্ডলের ঘর হতে গ্যাস সিলিন্ডার লিকেজ থাকায় অগ্নিসংযোগের ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পর
আশেপাশের স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।
এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বেলা ১১:৪৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণ আনে।
সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশে
ঘটনাস্থল পরিদর্শন করে।
অগ্নিকাণ্ডে ৪ টা টিনের বসত ঘর অন্যান্য মালামাল সহ আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬