মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নজিপুর পাবলিক মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহারাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, মৎস্য অফিসার মোছা. রুজিনা পারভীন, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, সমবায় অফিসার মো. সামছুল হক, যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষসহ আরও অনেকে।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
চলতি বছর প্রদর্শনীতে প্রায় ৩৫টি স্টল অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬