রেজাউল করিম - বিশেষ প্রতিনিধি ফরিদপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননন্দিত গড়িব দুঃখী মানুষের নিবেদিত প্রাণ চৌধুরী নায়াব ইউসুফকে স্বাগত জানিয়ে ১৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য কন্যা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি তার বক্তব্যে বলেন—
“গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনা এবং জনগণের প্রত্যাশা পূরণ করতেই আমি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত।”
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় বিএনপির উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র ফিরিয়ে আনার বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
এ সময় সভায় বক্তারা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। এজন্য ভোটারদের মাঝে দলের অর্জন, আন্দোলন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে।
বক্তারা আরো বলেন—
“সদর-৩ আসন বিএনপির দুর্গ। এই দুর্গকে আরও শক্ত করতে প্রত্যেকটি ওয়ার্ড, প্রতিটি ইউনিট ও প্রতিটি ভোটকেন্দ্রকে সংগঠিত করতে হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপ্নন
মহানগর বিএনপির আহ্বায়ক এএফ এম কাইয়ুম জঙ্গী, মহানগর বিএনপির যুগ্ম-সচিব গোলাম মোস্তফা মিরাজ,মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিনান,
মহানগর কৃষক দলের সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান
মহানগর মৎস্যজীবী দলের সভাপতি কাজী মুরাদ
ওলামা দলের সদস্য সচিব মোঃ হোসাইনুর রহমান
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিষাদ আহমেদ ফিরোজ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সোহেল খান
১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান (বাকি)
ওয়ার্ড যুবদলের সভাপতি সাহাদাত শিকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ সিকদার, মোঃ মামুন খান
রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, মৎস্য বিষয়ক সম্পাদক গালিব ইবনে হান্নান, মোঃ বাহার হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন তরুন যুবদলের আইকন নেতা সাহাদাত সিকদার, আর সভাপতিত্ব করেন বিএনপি নেতা এ্যাড. আব্দুল হান্নান।
মতবিনিময় সভা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও নেতাকর্মীরা ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যান। তারা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে তারা দিনরাত মাঠে থাকবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬