নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের ১৬ নং ওয়ার্ডে অবস্থিত শানে গাউস কাদরিয়া পাক দরবার শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম অনুসারে ৪৯তম বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পবিত্র এই ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো আশেকান-জাকেরান উপস্থিত হয়ে আধ্যাত্মিক পরিবেশ মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন রহমান মঞ্জিলের আব্দুল রহমান আল কাদেরী। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা পালন করেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সাহিদ।
ওয়াজ মাহফিল, দোয়া ও জিকির শেষে শুভ উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে ওরশ শরীফ সম্পন্ন হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এই বাৎসরিক ওরশকে ঘিরে এলাকায় ছিল ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬