মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা এবং অদম্য চারজন নারীকে জয়ীতা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে র্যালীতে দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ডাসকো ফাউন্ডেশন, আলোহা সোস্যাল সার্ভিসেস সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তাদের স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলীমুজ্জামান মিলন।
অপরদিকে একই স্থানে জয়নাল আবেদিন এর সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন. উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম।
মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
০১৭৫৭৬০২৮৯৮
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬