বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নের গড়াই নদী তীরবর্তী এলাকায় একটি অসাধু মহল স্থানীয় প্রভাব খ্টিয়ে অবৈধ ভাবে বালু মজুদের চেষ্টা করছে। এতে করে ঐ এলাকায় অবস্থিত অলংকারপুর আইডিয়াল হাইস্কুল, স্থানীয় মসজিদ ও মন্দিরসহ কৃষিজমি ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা দেখাদিতে পারে। এবিষয়ে প্রতিকার চেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায় গড়াই নদী থেকে সরকারিভাবে ২. ৫ কিলোমিটার নদী ড্রেজাং হবে ড্রেজিং এর মাধ্যমে উত্তোলনকৃত বালি রাখার জন্য নির্দিষ্ট ৩ টি স্পট থাকলেও কিছু অসাধু লোক স্থানীয় প্রভাব খাটিয়ে ঐ এলাকায় অবস্থিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে অবৈধ ভাবে বালু মজুদ করার পায়তারা করছে। এতে করে প্রতিষ্ঠান গুলো হুমকির মুখে পরাসহ এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা দেখাদিতে পারে। এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষার মৌসুমে গড়াই নদীত ভাঙ্গনের ফলে আমাদের অনেকের ঘরবাড়ী সহ কৃষি জমি হারাতে হয়। তাই নদীতে ড্রেজিং ও তা থেকে উত্তোলিত বালি নিরাপদ স্থানে রাখলে নদীতীরবর্তী মানুষ কিছুট্ হলেও ঝুকিমুক্ত থাকবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬