পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় এই উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আলোচনা সভা ও পরে একটি রেলি শহর প্রদক্ষিণ করে।
ফরিদপুর জেলা জামায়াতে ইসলামের আমির মওলানা বদরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এবং নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সূরা সদস্য ও ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব। এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার ৫৫ বছর পার হলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের জনগণকে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত করেছিল। তারা জনগণের বাকস্বাধীনতা থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছিল। তারা তাদের ইচ্ছামত দেশ পরিচালনা করেছিল সাধারণ জনগণের মতামত কে উপেক্ষা করা হয়েছিল। যে কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে ।
এখন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বক্তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন
এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সুস্থতা কামনা করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬