পার্থ প্রতি ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরে গত ৭২ ঘন্টায় ৯৩ জনকে গ্রেফতার করছে ফরিদপুর জেলা পুলিশ ।
গতকাল রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার
মো. শামছুল আজম সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি কে নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৭২ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন
মামলায় ৯৩ জন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া আসামিদের নামপরিচয় প্রকাশ করা হয়নি।
এ সময় তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬