রেজাউল করিম, ফরিদপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ফরিদপুর ১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফন্টের প্রার্থী হলেন শাহ মোহাম্মদ আবু জাফর । তিনি ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে শাহ মোহাম্মদ আবু জাফরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের একজন প্রবীণ ও পরিচিত রাজনীতিবিদ।
তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘কিংস পার্টি’ নামে পরিচিত বিএনএম -এ যোগ দেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি এবার নির্বাচনী মাঠে নামছেন্
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬