নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
নাজমুল হুদা বাশার বর্তমানে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর ব্যুরো চিফ, দৈনিক ফরিদপুর মহানগর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং FMB News-এর স্বত্বাধিকারী হিসেবে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি তাঁর ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে ফরিদপুর জেলার সকল শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একই সঙ্গে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়—এটাই হোক সবার অঙ্গীকার।
ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬