শাখাওয়াত হোসেন মোল্লা,
শিবচর মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ ও গুলি করে দুজনকে আহত করা হয়েছে। শান্ত হওয়া পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতৃত্বে থাকা বডিগার্ড হিসেবে পরিচিত মোঃ জিয়াউল হকের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ মাচ) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জিয়াউল হক জিয়া বিএনপির প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়ে দুইজনকে আহত করার গুরুতর অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পক্ষ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় জিয়াউল হক ও তার সহযোগীরা হামলা চালায় এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোঁড়ে, এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হয়।

বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাজাহান মোল্লা সাজু বলেন, জিয়াউল হক জিয়া সন্ত্রাসী,ডাকাত, তার নামে একাধিক মামলা রয়েছে। তার একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এবার প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলন করে তিনি বলেন,অবিলম্বে অভিযুক্ত জিয়াউল হককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে শিবচর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬