মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই জনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা দবির উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন' গন্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজিব শেখ, কসবা গন্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুলারহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজীব শেখ ও জিলাল শেখকে এক মাস করে এবং তুহিন শেখ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
১৩ এপ্রিল ২০২৬.
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬