নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
বাংলা নতুন বছরের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। তারা আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার।
নেতৃদ্বয় আরও বলেন, অতীতের সকল গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় পহেলা বৈশাখ। এই দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তারা।
এ সময় ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকেও জেলার জনগণসহ দেশবাসীর জন্য রইলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
শুভ নববর্ষ ১৪৩৩। 🌸
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬