শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে সারাদেশের ন্যায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।
এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন। বিশেষ অতিথি হিসেবে সদরপুর থানা অফিসার ইনচার্জ আল মামুন শাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, ডাঃ গোলাম রব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬