নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ফরিদপুরে পরিবার পরিকল্পনা সংস্থা এফপিএবি (FPAB) এর জেলা শাখার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শাখা কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আইয়ুব খান।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আনিসুর রহমান চৌধুরী, জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অবৈতনিক সহকারী মহাসচিব এবং শাখার আজীবন সদস্য আ.খ.ম খায়রুল হাসান সুজন, পাশাপাশি শাখা কমিটির সদস্য রমেন্দ্র নাথ কর্মকার।
সভায় এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ক্লিনিকের সেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত করার ওপর গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে সেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল হুদা বাশার ০১৭১১২৫৩৬৭৬
ভারপ্রাপ্ত সম্পাদকঃ রেজাউল করিম ০১৭১১৯২৯৪৭৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬